ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ এর তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশিত হয়েছে।
বার্ষিক পরীক্ষা
সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা বন্ধ না করে যথারীতি চালিয়ে যেতে সরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের প্রধানদের কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নেত্রকোনায় চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রেখেই বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী কর্মবিরতিতে অংশ নিয়েছেন সরকারি স্কুলশিক্ষকরা।
চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। তবে আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।
দেশের সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন আগামী ১৫-৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সময়ে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বার্ষিক মূল্যায়ন কার্যক্রম চলবে। এ দুই শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না।
জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী ও প্রি-টেস্ট পরীক্ষা পেছানো হয়েছে। মাধ্যমিক স্কুলের বর্ষপঞ্জি অনুসারে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ৭ থেকে ২২ জুন পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা ও প্রাকনির্বাচনী পরীক্ষা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ৩ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।